বুধবার, ২৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ২১:১৭

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা

আদালত প্রতিবেদক।।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু। বার্ষিক বাজেট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল।

বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. ইকবাল-বিন- বাশার, জিপি অ্যাড. রফিকুল হাসান রীপন, সিনিয়র আইনজীবী অ্যাড. আহছান হাবীব, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. আক্তার হোসেন সরকার, অ্যাড. তোফাজ্জল হোসেন মিয়া, অ্যাড. শাহআলম-২, অ্যাড. সাইফুল ইসলাম পাটওয়ারী, অ্যাড. নুরুল আমিন খান আকাশ,

অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. কামাল হোসেন (শাহরাস্তি), অ্যাড. মুজাহিদুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

সভায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আইনজীবীরা। কোরআন তেলাওয়াত করেন অ্যাড. জাবের হোসেন ও গীতা পাঠ করেন অ্যাড. বিধুভূষণ মজুমদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়