বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ২২:১৭

মান্দারীতে হামলায় আহত ৩

সোহাঈদ খান জিয়া।।
মান্দারীতে হামলায় আহত ৩

চাঁদপুর সদর উপজেলার মান্দারী গ্রামে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরে।

আহত সাইফুল ইসলাম হাজী জানায়, বাড়ির এজমালি রাস্তার ওপরে গাছের শেকড় ভেসে উঠে। শেকড়গুলো ঢেকে দেওয়ার জন্যে এমরান ও ইকবালসহ মাটি কাটি। হঠাৎ করে একই বাড়ির আব্বাস হাজী, আকাশ হাজী ও জেছমিন বেগম এসে তাদের জায়গা বলে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে করে সাইফুল ইসলাম হাজীর মাথা ফেটে রক্তাক্ত জখম হয় । এমরান ও ইকবালের হাতে ও শরীরের বিভিন্ন জায়গা জখম রক্তাক্ত জখম করা হয়। আহতদের ডাক চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চাঁদপুর আড়াইশ' শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাইফুল ইসলামকে ভর্তি দেন। বাকি ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়