বুধবার, ০৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২২:২৭

মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ

মাহবুব আলম লাভলু।
মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ

মতলব উত্তর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে মেঘনা নদীর বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীর বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বকচর, বোরোচর হতে ১০ হাজার মি. কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ১০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়