বুধবার, ০৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৭:৩৭

একযোগে ১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক
একযোগে ১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

সারা দেশে একযোগে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় অনিয়ম, তথ্য সংশোধনে দুর্নীতি ও হয়রানির অভিযোগে ভিত্তিতে এই অভিযান হয়।

সোমবার (২৩ জুন ২০২৫) সকাল থেকে একযোগে দুদকের বিভিন্ন জেলা থেকে এসব অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা গুলো হলো: রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলা।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম, অভিযানে জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান পরিচালনা করছে। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়