প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৬
নিখোঁজ বিজ্ঞপ্তি

মানসিক ভারসাম্যহীন ১৭ বছর বয়সী এক তরুণী নিখোঁজ হয়েছে। নাম : লামিয়া আক্তার। বয়স :১৭ বছর। পিতা : মরহুম নুরুজ্জামান মিয়া। মাতা : জোবেদা। স্থায়ী ঠিকানা : গ্রাম : ৪৪৬ উত্তর কলারদোয়ানিয়া (৪ নং ওয়ার্ড), ডাকঘর : বৈঠাকাটা-৮৫৪১, উপজেলা : নাজিরপুর, জেলা : পিরোজপুর।
|আরো খবর
ঘটনার বিবরণ :
গত ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) লামিয়া আক্তার গাজীপুরের জয়দেবপুরে তার মামা হুমায়ুন কবিরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এর আগে সে পিরোজপুরের নিজ বাড়ি থেকে একা ঢাকার বাসে উঠে এলে তার মামা তাকে উদ্ধার করে জয়দেবপুরের বাসায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে সে পুনরায় নিখোঁজ হয়।
পরবর্তীতে ২৮ আগস্ট (শুক্রবার) গাজীপুরের শ্রীপুর এলাকায় রেললাইন থেকে ইকবাল নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে শ্রীপুর মডেল থানায় নিয়ে যান। থানায় সেফ কাস্টডির ব্যবস্থা না থাকায় পুলিশ তাকে উদ্ধারকারী ব্যক্তির জিম্মায় দেয়। সেখানে একদিন থাকার পর ২৯ আগস্ট (শনিবার) দুপুরে লামিয়া সেখান থেকেও চলে যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।আবেদন : কোনো সহৃদয়বান ব্যক্তি যদি লামিয়া আক্তারের সন্ধান পান বা তার অবস্থান সম্পর্কে কিছু জেনে থাকেন, তবে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য আকুল অনুরোধ করা হচ্ছে। আপনার সামান্য সহযোগিতাই পারে একটি অসহায় পরিবারকে তাদের সন্তানকে ফিরিয়ে দিতে।
যোগাযোগ :
* মাহমুদা খানম: ০১৭১০-৭৮১১৭০
* নাজমুল ইসলাম সজিব : ০১৪০২-৭১৪৯৬১
* কাজী আজিজুল হাকিম : ০১৭২১-৬২৭০১০।







