সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের একই পরিবারের ৫ জন সহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের একই পরিবারের ৫ জন সহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবে ওমরা পালন শেষে মদিনা শহর থেকে আভা ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের পাঁচ জনসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দিবগাত রাত বাংলাদেশ সময় রাত ২ টায়।

জানা গেছে, রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের নলচারার অসীম উদ্দিন বেপারী বাড়ির শহীদুল্লাহর ছেলে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮) তার স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯), তিন কন্যা মেহের আফরোজ(১১), ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা(২)কে শখ করে সৌদি আরব নেন ভ্রমণের জন্যে। ১৫ ফেব্রুয়ারি (রোববার) তাদেরকে নিয়ে ওমরা করতে যান। ওমরা করে ফেরার পথে আভা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার বাবর (২৬)সহ ঘটনাস্থলেই ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়।

বাবর ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটোয়ারী বাড়ির খোকনের ছেলে। তাদের মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়