প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১
হিসাবের খাতা
হিসাবের খাতা
মোহাম্মদ আলীম-আল-রাজী
সোনার হরিণ ধরতে গিয়ে ফুরাল বেলা মূল,
পার্থিব এই মায়ার জালে জীবন হলো ভুল।গাড়ির চাকা ঘোরে শুধু টাকার গরম টানে, সুখের পাখি উড়ছে দূরে অচিন কোনো গানে।
ক্ষমতা আর পদের নেশা আচ্ছন্ন করে মন, আপন মনে পুড়ছে জীবন কিসের অন্বেষণ?
যা কেনা যায় তার কি আছে মনের মতন টান? বুকের গভীর থেকে আসে দীর্ঘশ্বাসের গান।
হিসাব কষে বুঝতে শেখো যখন ফুরোয় বেলা, সাঙ্গ হলো নদীর ঘাটে রূপালী এই খেলা।
শেষ ঠিকানায় যেতে হবে খালি দুটো হাতে, মিথ্যা মোহের হিসাব রবে আঁধারে আর রাতে।
মোহাম্মদ আলীম-আল-রাজী :
গ্রাম: নয়াপাড়া
ডাকঘর: শাহবাজপুর
জেলা : জামালপুর।






