রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:২৩

প্রেমের সমাধি

মানিক দাস
প্রেমের সমাধি

(গত সংখ্যার পর)

তখন সকাল প্রায় সাতটা। আকাশ ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে সবে পড়ার টেবিলে বসেছে। এমন সময় পাশের রুমের রুমমেট আকাশকে ডেকে বলে, তোকে কেউ একজন খুঁজছে।

আকাশ উঠে এসে দেখে, অন্তরা দরজায় দাঁড়িয়ে আছে।

আকাশ বলে, কী ব্যাপার? আপনি এখানে কী করছেন?

অন্তরা বলে, কী করছো, দেখতে এলাম।

আকাশ বলে, আচ্ছা, ভেতরে আসতে বলবেন না?

আকাশ বলে, এটা তো ছেলেদের হোস্টেল, তাই না?

এমন সময় হোস্টেল ইনচার্জ এসে বলেন, আমি অন্তরাকে প্রবেশের অনুমতি দিয়েছি। তাই ও তোমার এখানে এসেছে। যাও, ভেতরে গিয়ে কথা বলো।

ইনচার্জের অনুমতি পেয়ে আকাশ অন্তরাকে রুমে প্রবেশ করায়। অনেকক্ষণ দুজন কথা বলে।

অন্তরা বলে, আমি দিনেশদার কাছ থেকে তোমার সম্পর্কে সবই জেনেছি। আচ্ছা, আমি যদি তোমাকে সহযোগিতা করি, তোমার কোনো আপত্তি আছে কি?

আকাশ জানতে চায়, কেমন সহযোগিতা?

তখন অন্তরা বলে, সব ধরনের। যেমন ধরো, পড়াশোনা, আর্থিক সহযোগিতা, গানবাজনা ইত্যাদি।

আকাশ বলে, ভেবে নিই। তারপর বলব। কলেজের সময় হয়ে যাচ্ছে। কলেজ থেকে ফিরে বিকেলে বাড়ি যাব।

এই বলে আকাশ স্নান করতে চলে যায়। অন্তরা চলে যায় বাসায়।

আকাশ কলেজ থেকে ফিরে দিনেশকে বলে গ্রামের বাড়ি চলে যায়। অনেক দিন পর বাড়ি যাওয়ায় বাবা-মা বেশ খুশি হন। ছেলেকে অনেক দিন পর কাছে পেয়ে মা ভালো-মন্দ রান্না করতে লাগলেন।

গ্রামে গিয়ে আকাশ সেই পুরোনো অভ্যাসে বাবার সঙ্গে ক্ষেতে-খামারে কাজে মেতে ওঠে।

সপ্তাহখানেক কলেজে না যাওয়ায় অন্তরার মন ছটফট করতে থাকে। প্রতিদিন কলেজে এসে পুরো ক্যাম্পাসে আকাশকে খুঁজে বেড়ায় অন্তরা।

নবীনবরণ অনুষ্ঠানে আকাশের গান শুনেই অন্তরা মনে মনে তাকে ভালোবেসে ফেলে। কিন্তু একবারও মুখ ফুটে আকাশকে বলতে পারেনি নিজের ভালোবাসার কথা।

বলতে গিয়েছিল সেদিন। যেদিন আকাশের হোস্টেলে গিয়েছিল। কিন্তু সাহস হয়নি। তাই ভালোবাসার কথাটা না বলেই সহযোগিতার কথা বলে চলে এসেছে।

দুই সপ্তাহ পর আকাশ গ্রাম থেকে আবার হোস্টেলে আসে। পরদিন আকাশ কলেজে যায়।

অধ্যক্ষ স্যার আকাশকে দেখতে না পেয়ে চিন্তিত ছিলেন। আজ তাকে দেখতে পেয়ে ডেকে বলেন, কী আকাশ, কিছুদিন কলেজে তুমি অনুপস্থিত ছিলে কেন?

আকাশ বলে, স্যার, গ্রামের বাড়ি গিয়েছিলাম। সেখানে জ্বর হয়েছিল। তাই কয়েক দিন দেরি হয়েছে।

অধ্যক্ষ জানতে চান, এখন সুস্থ হয়েছো কি?

আকাশ বলে, হ্যাঁ স্যার, এখন সুস্থ।

আকাশের অসুস্থতার কথা পৌঁছে যায় অন্তরার কাছে। অন্তরা আরও বেশি ভেঙে পড়ে।

কলেজে আকাশকে দেখে একনিঃশ্বাসে দৌড়ে তার কাছে এসে দাঁড়ায় অন্তরা। বলে, কেমন আছো?

আকাশ বলে, হ্যাঁ, ভালো আছি। এই বলে ক্লাসে চলে যায়।

ক্লাস শেষে বের হলে অন্তরা আকাশের পথ আটকে সামনে দাঁড়ায়। বলে, তোমার সঙ্গে কথা আছে। এদিকে এসো।

আকাশ যায়।

অন্তরা বলে, তুমি চোখের ভাষা বোঝো না? আমার চোখ কী বলতে চায়?

আকাশ বলে, কলেজে এসেছি পড়াশোনা করতে। কারও চোখের ভাষা বুঝতে নয়।

অন্তরা বলে, আমি চাইলে এখনই তোমাকে...

আকাশ বলে, কী, ভালোবাসি বলে দেবে?

অন্তরা বলে, আই লাভ ইউ, আকাশ। আমি তোমাকে অনেক আগেই মন দিয়ে দিয়েছি।

আকাশ কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ পর ভেবেচিন্তে বলে, সামনে পরীক্ষা। এখন জবাবটা দেব না। পরীক্ষা শেষে জবাব দেব।

পরীক্ষা শুরু হলো। বেশ ভালোভাবেই আকাশ আর দিনেশ পরীক্ষা দিল।

হঠাৎ একদিন আকাশ আর দিনেশ শহরের মার্কেটে কেনাকাটা করছিল। এমন সময় অন্তরার সঙ্গে মার্কেটে দেখা হয়ে যায়।

অন্তরা তার বাবা-মায়ের সঙ্গে মার্কেটে কেনাকাটা করছিল। আকাশকে দেখে অন্তরা মা-বাবাকে বলে, ওই যে ছেলেটি, ওর নাম আকাশ। গ্রামের কৃষক পরিবারের সন্তান। আমাদের কলেজে পড়ে।

সে দিন তোমাদের বলেছিলাম না, আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠানে শিল্পীরা না আসায় ওই গান করে কলেজের সুনাম রক্ষা করেছে।

অন্তরার বাবা-মা আকাশকে ডেকে বলেন, এই শোনো।

আকাশ কাছে আসে।

তাঁরা বলেন, অন্তরার মুখে তোমার অনেক সুনাম শুনেছি। আজ তোমাকে সামনাসামনি দেখলাম। তোমার নাম কী?

আকাশ বলে, আমার নাম আকাশ।

তাঁরা জানতে চান, তোমার বাবা কী করেন?

আকাশ বলে, আমার বাবা গ্রামের একজন কৃষক।

অন্তরার বাবা-মা বলেন, তুমি আরও অনেক বড় হও।

এই বলে অন্তরার বাবা-মা মেয়েকে নিয়ে মার্কেট থেকে বাসায় চলে যান। দিনেশ আর আকাশ হোস্টেলে চলে যায়।

রাতে ঘুমের মধ্যে আকাশ স্বপ্নে দেখে, অন্তরা তাকে ডাকছে। বলছে, আকাশ, আমি তোমাকে ভালোবাসি। বাগানে বসে নির্জনে দুজন কথা বলছে, গল্প করছে।

হঠাৎ আকাশের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে, সে বিছানায় শুয়ে আছে। তখন বুঝতে পারে, সত্যিই অন্তরা তাকে অনেক ভালোবাসে।

অন্যদিকে অন্তরা দু-চোখে ঘুম আনতে পারছিল না। চোখ বন্ধ করলেই যেন তার চোখে আকাশের ছবি ভেসে ওঠে। অনেক কষ্টে রাত কাটে এই দুই মানব-মানবীর।

সকাল হতে না হতেই পড়তে বসে যায় আকাশ। কিন্তু আজ পড়ার টেবিলে বসেও কোনোভাবেই বইয়ের পাতায় মন বসাতে পারছিল না সে।

তাই তো নয়টা বাজতেই স্নান করে দিনেশকে কিছু না বলেই কলেজে চলে যায় আকাশ। সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত ক্লাস করে বের হয়ে আসে।

আজ অন্তরা শাড়ি পরে কলেজে এসেছে। খুব সুন্দর লাগছে তাকে। আকাশ দূর থেকে দেখে, অন্তরা কয়েকজন বান্ধবীর সঙ্গে জমিয়ে গল্প করছে।

অন্তরাও আজ আকাশকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে শাড়ি পরে কলেজে এসেছে।

আকাশ কেন যেন অন্তরার সামনে এসে দাঁড়াল। কেমন আছো, জানতে চায়।

তখন অন্তরার বান্ধবীরা সেখান থেকে চলে যায়।

অন্তরা বলে, ভালো।

আকাশ বলে, তুমি কি আমায় একটু শান্তি দেবে? আমার সবকিছু কেন তুমি কেড়ে নিচ্ছ?

অন্তরা বলে, ঠিক আছে, চলো নদীর মোহনায় গিয়ে বসে কথা বলি।

সেখানে গিয়ে ওরা সুপারি বাগানের আড়ালে বসে। গল্প করতে করতে কখন যে দুজনের মন বিনিময় হয়ে গেল, তা তারা বুঝতেই পারল না।

এভাবেই কেটে যায় কয়েক বছর। এখন ওরা মাস্টার্সে পড়ছে। কলেজের সবাই ওদের প্রেমকাহিনি জেনে যায়।

হঠাৎ একদিন অন্তরার বাবা-মা আকাশের গ্রামের বাড়ির ঠিকানা সংগ্রহ করে সেখানে চলে যান।

শহরের বাবুদের দেখে আকাশের বাবা নগেন হতভম্ব হয়ে যান। দ্রুত গিয়ে পঞ্চায়েত প্রধান নারায়ণ বাবুকে বিষয়টি জানান।

নারায়ণ বাবু আকাশদের বাড়িতে আসেন। অন্তরার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তখন বুঝতে পারেন, অন্তরার বাবা-মা নগেন বাবুর সঙ্গে সম্বন্ধ করতে এসেছেন।

আকাশ শহরের কলেজে। সে জানে না, অন্তরার বাবা-মা তাদের বাড়িতে এসেছেন।

নারায়ণ বাবু বলেন, আগে পড়াশোনা শেষ করুক। প্রতিষ্ঠিত হয়ে কর্মজীবনে প্রবেশ করুক। তারপর ভাবা যাবে।

অন্তরার বাবা বলেন, সে জন্য চিন্তা করতে হবে না। শহরে আমার বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। মেয়ের সুখের কথা চিন্তা করে একসময় আকাশকে একটি প্রতিষ্ঠান লিখে দেব।

নারায়ণ বাবু এক কথার মানুষ। তিনি কিছুটা রেগে গেলেন। অন্তরার বাবা-মা আকাশের বাড়ি থেকে চলে এলেন।

অন্তরার বাবা এবার মেয়ের সুখের কথা ভেবে অন্য ধরনের চিন্তা করতে শুরু করলেন।

একদিন কয়েকজন ভাড়াটে যুবক পাঠালেন আকাশকে শায়েস্তা করতে।

ভাড়াটে সন্ত্রাসী যুবকেরা কলেজে গিয়ে দেখে, আকাশ আর অন্তরা কথা বলছে। তাদের সামনে থেকেই আকাশকে তুলে এনে মারধর করতে থাকে। রক্তাক্ত হয়ে আকাশ মাটিতে লুটিয়ে পড়ে।

অন্তরা ছুটে এসে আকাশকে বাঁচাতে গিয়ে সেও মারাত্মকভাবে আহত হয়।

দিনেশ ও তার কয়েকজন বন্ধু ছুটে এসে আকাশ আর অন্তরাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার পথেই আকাশের প্রাণপাখিটা খাঁচা শূন্য করে চলে যায়।

অন্তরা তখন অচেতন। অনেক পরে তার জ্ঞান ফিরে আসে। ততক্ষণে আকাশের দেহ পড়ে থাকে লাশকাটা ঘরে।

জ্ঞান ফেরার পর যখন জানতে পারে, আকাশ আর নেই, তখন আবার অচেতন হয়ে যায় অন্তরা।

পোস্টমর্টেম হওয়ার পর আকাশের লাশ কাঁধে নিয়ে কলেজের সহপাঠীরা শহরে ও কলেজ ক্যাম্পাসে বিচারের দাবিতে মিছিল করে।

অধ্যক্ষ স্যারের নির্দেশে পরিবারের অনুমতি নিয়ে আকাশকে কলেজের শহীদ মিনারের পাশে দাহ করা হয়। সেখানে তৈরি করা হয় তার সমাধি।

অন্তরা কিছুদিন লাইফ সাপোর্টে থাকার পর তার প্রাণপাখিটাও খাঁচা ছেড়ে চলে যায়।

এভাবেই আকাশ আর অন্তরা সবার হৃদয়ে প্রেমের সমাধি রচনা করে যায়। (সমাপ্ত।)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়