প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:২২
পাঠক ফোরামের কবিতা

আরিফুল ইসলাম শান্ত অবিনশ্বর
অন্ধকারের বুক চিরে জ্বলে প্রমিথিউসের আগুন,
চুরিকরা সেই শিখায় লিখি জীবনের ফাগুন।
হেমলকের বিষ পেরিয়েও সত্য থাকুক অম্লান,
সক্রেটিসের প্রশ্ন হয়ে জেগে উঠুক বিবেকের গান।
বাল্মীকির বনপথ পেরিয়ে শব্দ হোক মহাকাব্য,
কালিদাসের মেঘের ডানায় ছুঁয়ে যাক নীল আকাশ।
কংসের কারাগারে জন্ম নেওয়া নিয়তচক্রে-
রাজা মুছে যায়, সিংহাসন ডোবে কালের অন্ধকারে,
অগ্নিশ্বরের কলমে কৃষ্ণের জন্ম চিরন্তন,
যুগান্তর পেরিয়ে শব্দ বাঁচে অবিনশ্বর হয়ে।তাহসিনা বিনতে আজাদ
পিপীলিকার দিগন্তযাত্রাদৈন্যতা আর প্রাচুর্যের ভিড়ে,
নিঃস্বতা আর ঐশ্বর্যের ভিড়ে,
ছুটে চলে অসারতা বালির বেগে,
ব্যস্ততার অনির্বাণ টানে।পিপীলিকার তরে সারি সারি বেঁধে,
পাওয়া-না-পাওয়ার অমৃত সুধার খোঁজে,
ছুটে চলছে দিগন্তের পথে।দিকভ্রান্ত স্বপ্নের ভিড়ে,
কেউ ছোটে দগ্ধ অগ্নির পানে,
কেউবা হারায় ক্ষণিকের ফুলের আবেশে।কেউবা মেলায় প্রাপ্তি,
ভাঙা ঘড়ের পানে।
কেউবা বন্দি প্রাচুর্যের ভিড়ে।
ছেঁড়া কাঁথায় যেন হাসে কেউ সুখের পানে।মায়াবী নিকুঞ্জ হারিয়ে সবুজ কুঞ্জ,
হাসে ঠিক যেন ইহাই প্রাপ্য।
পুষ্পকাননে তরুশ্রেণি বেশ,
কৃত্রিমতায় সাজে পূর্ণ।তবুও ছুটে চলেছে অনুস্রোত, দিগন্তই যেন কাম্য।
শায়েলা শারমিন
ভাঙা মানুষযদি হঠাৎ কোনো তীব্র ভূমিকম্পে
বিধ্বস্ত হয় চারদিক,
যদি বিধ্বস্ত দেয়ালে আটকে পড়ে
বিধ্বস্ত আমার প্রতিচ্ছবি
তবে সেই ক্ষণে কি মনে হবে,
কত বিধ্বস্ত স্বপ্নরা এভাবেই—
ঠিক এভাবেই হারিয়ে গেছে নিশ্চুপ অন্ধকারে।কত ছোট্ট চাওয়াও কখনো
খুব বিশাল করে দোয়ায় থাকত
আজ যেগুলো অতি নগণ্য মনে হয়।
সময়ের ব্যবধানে পরিপাটি শাড়িগুলোও
স্যাঁতসেঁতে হয়ে যায়।ভাঙা দেয়াল, ভাঙা কাচ আর ভাঙা স্বপ্ন
দৃশ্যমান-অদৃশ্য আরও ভাঙা অনেক কিছু...
অনেক কিছুর ভিড়ে ভাঙা মানুষ
অতি মূল্যহীন।মজনু মিয়া ভাঙা হৃদয় নিয়ে
আমি এখন ভীষণ মুশকিলে আছি
আমার ভাঙা হৃদয় নিয়ে কাছাকাছি।
কাছাকাছি থেকেও না থাকার মতো
না দেখেও থাকে প্রিয় দেখে ইচ্ছে যতো।
সেদিন এক সাথে ছিলাম পাশাপাশি
কতোই করেছি তার সাথে হাসাহাসি।
হঠাৎ কি যে হলো জানি না তার মনে
মন ভাঙার গান শুনায় ক্ষণে ক্ষণে।
দূরে ঠেলে রাখছে আমায় খুব করে
যন্ত্রণা যে কুঁড়ে কুঁড়ে খায় ভিতরে।
সব সয়ে যাবো দেখবো তার কি কাজ
কেমন রয় কেমন থাকে কাল বা আজ।
আমি পুড়ে মরি তাতে দুঃখ নেই কোনো
তুমি ভালো থেকো এই কথাটুকু শোনো।মনির হোসেন খান
এই শহরেএই শহরে এই ধরাতে কি আর আছে সঠিক
হঠকারিতা চাটুকারিতা
নষ্টামি আর দূর্নীতিতে
ভাঁসলো চারিদিক।পরচর্চা পরনিন্দা এইতো আছে অধিক
হিংসা বিদ্বেষ আছে বেশ গীবত সমধিক।
মানুষের হাটে
মানুষ কোথায়
রঙ বেরঙের পথিক।সামিরা মেহনাজ নুসরাত
পাখির বাসাপাখিরা কি তাঁতি হয়, সূঁই-সুতা আছে?
দল বেঁধে বাসা বুনে উঁচু তালগাছে?
কতশত কারিগরি নখে আর ঠোঁটে
শূন্যে ভাসিয়া বুনে কাপড়ের খোটে।
বাবুই পাখির বাসা বড় পরিপাটি
নিপুণ শিল্পী হতে কত খাটাখাটি।সবকিছু অগোছাল কাকের বাসায়
এলোমেলো চুলে যেন মাতে তামাশায়।
শেঁকড়বাকড় পাতা আনে খড়কুটো
বাসায় আদরে থাকে কচি ছানা দুটো।
মাছরাঙা বাসা করে নদী, খাল-ধারে
মাটির গর্তে ঢুকে তারা ডিম পাড়ে।হাঁড়ির মতন বাসা বাঁধে পাখি কুয়া
গাছের গর্তে থাকে ঘুঘু কাকাতুয়া।
ছানাকে আরামে রাখে ছোট টুনটুনি
তুলার গদিতে করা বুন্ট গাঁথুনি।
নিপুণ যত্নে গড়া ছোট বাসাকানা।







