প্রকাশ : ২৭ মে ২০২৬, ১২:৪৫
সপ্তসুর সংগীত একাডেমীর ১২৭তম নজরুল জয়ন্তী উদযাপন

চাঁদপুর শহরের প্রেস ক্লাব রোডস্থ প্রসিদ্ধ সংগীত প্রতিষ্ঠান সপ্তসুর সংগীত একাডেমী উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী। এ উপলক্ষে নিজস্ব মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রখ্যাত সংগীতশিল্পী অধ্যক্ষ রূপালী চম্পকের সার্বিক দিকনির্দেশনায় ও শিক্ষিকা তৃষ্ণা বণিকের উপস্থাপনায় আবৃত্তি পরিবেশন করেন নিয়ন্তা, ত্রিবেদী ও অয়নিকা। তৃষা পোদ্দারের পরিচালনায় সংগীত পরিবেশন করেন অর্পিতা, কথা, নিয়ন্তা এবং এক ঝাঁক শিশুশিল্পী। নৃত্য পরিবেশন করেন অপর্না দাস সম্পা।
|আরো খবর
ক্ষুদ্র পরিসরের এ বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণকারীদের অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।







