মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৭

১৪৩৩-এর সূচনায় উৎসবের নগরী চাঁদপুর

জেলা প্রশাসনের ব্যাপক আয়োজনে দিনভর বর্ষবরণ

মো. মিজানুর রহমান
১৪৩৩-এর সূচনায় উৎসবের নগরী চাঁদপুর
ছবি :প্রতীকী

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। নতুন বছরের নতুন আলোয় রঙিন হবে পুরো চাঁদপুরবৈশাখী শোভাযাত্রা ও নানা কর্মসূচিতে আজ বরণ করা হবে পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৬)। উদ্‌যাপনে থাকছে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলালোকজ উৎসবের বর্ণাঢ্য আয়োজন। চাঁদপুর শহর এলাকা থেকে শুরু করে গ্রামবাংলার প্রতিটি ইউনিয়ন পর্যন্ত এবার নববর্ষ উদ্‌যাপিত হবে উৎসব, ঐতিহ্য আর সংস্কৃতির মিলনমেলায়

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রীয়, সাংস্কৃতিক ও স্থানীয় পর্যায়ে সমন্বিত এসব আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্য, সংস্কৃতিলোকজ ধারাকে আরও প্রাণবন্তভাবে তুলে ধরা হবে।

ইতোমধ্যে চাঁদপুর জেলায় 'বাংলা নববর্ষ-১৪৩৩' উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, পহেলা বৈশাখে বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ১৪১৭ বঙ্গাব্দ থেকে নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করা হয়। তিনি আরো বলেন, এ বছর আমাদের চাঁদপুর জেলার ইতিহাস ঐতিহ্যের আলোকে বিভিন্ন সাজ-সজ্জার মাধ্যমে বৈশাখী শোভাযাত্রা ফুটিয়ে তোলা হবে।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে ২/৪/২০২৬ তারিখের ৪৩,০০,০০০০,০০০,১২৪.২৩,২৪০.২৬.২৫২ নং স্মারকে প্রাপ্ত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর ও ২০২৫ সালে অত্র কার্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে এ বছরের কর্মসূচিসমূহ উপস্থাপন করেন। সভাপতি চাঁদপুর জেলায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে উপস্থিত সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত গ্রহণ করেন। উপস্থিত সকলে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন মতামত প্রদান করেন। বিস্তারিত আলোচনান্তে নিম্নবর্ণিত কর্মসূচি ও সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি : পহেল বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় পর্যন্ত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে বর্ষবরণ উদযাপনের মূল অনুষ্ঠানস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময়ের মধ্যে আরো থাকছে নকশিকাঁথা, জামদানি শাড়ি, বাংলার লোকজ সংস্কৃতির নানান উপকরণ, অন্যান্য হস্তশিল্প এবং বস্ত্র শিল্পের স্টল দ্বারা লোকজ মেলার আয়োজন। নববর্ষ উদযাপন উপলক্ষে শিশু একাডেমির উদ্যোগে হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে হবে কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

২ বৈশাখ বুধবার একই স্থানে বিকেল তিনটার সময় হবে ঘুড়ি উৎসব এবং হাডুডু খেলা। এছাড়া ১ বৈশাখ মঙ্গলবার জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশেসাড়ম্বরে উদযাপন করা হবে বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দ। ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়