সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২২:২৬

নৃত্যাঙ্গনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ

সংস্কৃতি ও খেলাধুলা প্রজন্মকে টিকিয়ে রাখার একটি মাধ্যম

.......শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

সংবাদদাতা
সংস্কৃতি ও খেলাধুলা প্রজন্মকে টিকিয়ে রাখার একটি মাধ্যম

চাঁদপুর শহরের খ্যাতনামা নৃত্য সংগঠন 'নৃত্যাঙ্গনে'র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বর্ষবিদায় ১৪৩২ ও বর্ষবরণ ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সংস্কৃতি ও খেলাধুলা আমাদের প্রজন্মকে টিকিয়ে রাখার একটি মাধ্যম। খুব শীঘ্রই চাঁদপুর জেলা শিল্পকলার উন্নয়নের জন্যে কাজ করা হবে। এই শিল্পকলা পুনরায় নিজের অবস্থানে ফিরে আসবে।

তিনি আরো বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলো প্রতিটি এলাকায় বিভিন্ন প্রোগ্রাম করলে সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়বে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সংস্কৃতিপ্রেমী মানুষ। তিনি নিজের মেয়েকে সাথে নিয়ে ছবি দেখতে যান। সংস্কৃতির উন্নয়নে বর্তমান সরকার যা যা করার দরকার তা অবশ্যই করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর নৃত্যাঙ্গনের সভাপতি প্রফেসর রঞ্জিত কুমার বণিক। নৃত্যাঙ্গনের সাধারণ সম্পাদক তপন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেকে। নৃত্যাঙ্গনের অধ্যক্ষ রুমা সরকারের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 'শ্যামা' গীতি নৃত্যনাট্য পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়