শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:৪৪

রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম পরীক্ষায় সন্তোষজনক ফলাফল, জিপিএ-৫ পেয়েছে ৪ শিক্ষার্থী

আলমগীর কবির।।
রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম পরীক্ষায় সন্তোষজনক ফলাফল, জিপিএ-৫ পেয়েছে ৪ শিক্ষার্থী

চলতি ২০২৬ সালের আলিম পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে চারজন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ লাভ করেছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, এ বছর আলিম পরীক্ষায় মাদ্রাসাটি থেকে মোট ৩৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ২৭ জন শিক্ষার্থী, যেখানে পাসের হার শতকরা প্রায় ৮০ ভাগ। জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন ছাড়াও এ গ্রেড পেয়েছে ২ জন, এ মাইনাস ৩ জন, বি গ্রেড ৬ জন, সি গ্রেড ১১ জন এবং ডি গ্রেড পেয়েছে ১ জন শিক্ষার্থী।

এমন চমৎকার ফলাফলের খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের এ ধারাবাহিক সাফল্যে শিক্ষকবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

মাদ্রাসার সংশ্লিষ্টরা জানান, শিক্ষকদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার ফলেই এ অর্জনে পৌঁছানো সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়