মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১:৩৮

মাঈশার এসএসসিতে সাফল্য।। স্বপ্ন মানুষের সেবা

আব্দুল্লাহ আল মামুন
মাঈশার এসএসসিতে সাফল্য।। স্বপ্ন মানুষের সেবা
মাঈশা নরসিন মম

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী মাঈশা নরসিন মম ৩.৮৯ জিপিএ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ফলাফল প্রকাশের পর মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করে মাঈশা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

১০ আগস্ট ২০২৬ (সোমবার) সারাদেশের সঙ্গে চাঁদপুরেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর নিজের অর্জনে সন্তোষ প্রকাশ করে মাঈশা জানায়, এই সাফল্যের জন্যে সে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চায় সে। পাশাপাশি মানুষের উপকারে আসে—এমন কাজ করারও স্বপ্ন রয়েছে তার।

মাঈশার বাবা মো. মোবারক পালোয়ান চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও কাউন্সিলর পদপ্রার্থী। মেয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘ফলাফল ভালোই হয়েছে। তবে শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার গুণগতমান অর্জন করা। পড়াশোনা করেই শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হবে। পড়াশোনার বাইরে গিয়ে কোনো কিছু করে পাস করার সুযোগ নেই।’

তিনি মেয়ের এই সাফল্যের পেছনে বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্যে সবার কাছে দোয়া কামনা করেন।

মো. মোবারক পালোয়ান বলেন, তাঁর প্রত্যাশা, মাঈশা ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা গ্রহণ করে জ্ঞান ও মেধায় নিজেকে সমৃদ্ধ করবে এবং একদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে।

মাঈশার পরিবার তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্যের জন্যে সকলের দোয়া ও শুভ কামনা প্রত্যাশা করেছে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়