সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৬:০০

আদমজী ক্যান্টনমেন্ট থেকে বিজ্ঞান বিভাগে মোস্তাফিজের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

আদমজী ক্যান্টনমেন্ট থেকে বিজ্ঞান বিভাগে মোস্তাফিজের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
সংবাদদাতা

সোমবার (১০ আগস্ট ২০২৬)

প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডের অধীনস্থ ঐতিহ্যবাহী আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছে মোস্তাফিজুর রহমান (জুবায়ের)। সে চাঁদপুরের সাংবাদিক এ কে আজাদের একমাত্র নাতি।

মোস্তাফিজের এই অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

নিজের অর্জনে উচ্ছ্বসিত মোস্তাফিজ মহান সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া জ্ঞাপন করে বলে, “এই সাফল্যের পেছনে আমার বাবা-মা এবং শ্রদ্ধেয় শিক্ষকদের অসামান্য অবদান ও দিকনির্দেশনা ছিলো।”

ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে যেন নিজেকে নিবেদিত করতে পারে, সে লক্ষ্যে দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন মোস্তাফিজের বাবা মো. জসিম উদ্দিন ও মা কামরুন নাহার (ময়না)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়