প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭
পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৬ষ্ঠ সভা

পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল, নিরাপদ ও টেকসই করার লক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে 'ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি'র ৬ষ্ঠ সভা সম্পন্ন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক, কমিটির সভাপতি এবং বিআরডিবি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সরদার মো. কেরামত আলী মহোদয়।
সভায় ব্যাংকের সার্বিক ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ : নুরে আলম তালুকদার, পরিচালক, পরিচালনা পর্ষদ ও এমডি, ছাত্রকল্যাণ ট্রাস্ট; মো. ফরহাদুল ইসলাম ভূঞা, পরিচালক, পরিচালনা পর্ষদ ও সালমা বানু, ব্যবস্থাপনা পরিচালক, পল্লী সঞ্চয় ব্যাংক।
এছাড়াও সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভার প্রধান আলোচ্য বিষয়সমূহ ছিলো : ১. অগ্রগতি পর্যালোচনা : ৫ম সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও বর্তমান অবস্থা মূল্যায়ন; ২. ঝুঁকি মোকাবিলা : বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ ও তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ; ৩. প্রযুক্তিগত নিরাপত্তা : ঋণ ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা (Cyber Security) আরও জোরদারকরণ। ৪. টেকসই ব্যাংকিং : গ্রাহক সেবার মান অক্ষুণ্ণ রেখে ব্যাংকের আর্থিক ভিত শক্তিশালী করার দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ।
একটি নিরাপদ, স্বচ্ছ এবং টেকসই ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পল্লী সঞ্চয় ব্যাংক সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।






