শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৫৫

মেঘনায় ধরা পড়ল ‘রাজা ইলিশ’, দাম উঠল ১০ হাজার টাকা!

অনলাইন ডেস্ক
মেঘনায় ধরা পড়ল ‘রাজা ইলিশ’, দাম উঠল ১০ হাজার টাকা!

মেঘনায় ধরা পড়ল ‘রাজা ইলিশ’

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে এক বিশাল আকৃতির ‘রাজা ইলিশ’। দুই কেজি ৩০০ গ্রাম ওজনের এই রূপালী রাজাকে দেখতে মতিরহাট ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরবর্তীতে এক উত্তপ্ত নিলামে মাছটি বিক্রি হয় ১০ হাজার ৫৫০ টাকায়!

সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুরে কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নের মতিরহাট ঘাটের মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়।

জানা গেছে, স্থানীয় জেলে মনু মাঝি ও তাঁর সঙ্গীরা প্রতিদিনের মতো মেঘনায় জাল ফেললে অন্য মাছের সঙ্গে উঠে আসে চোখ ধাঁধানো এই বড় ইলিশটি। আড়তে নিয়ে আসার পর উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে দর হাঁকাহাঁকির একপর্যায়ে সর্বোচ্চ দাম দিয়ে ইলিশটি কিনে নেন রিয়াজ বেপারী নামে এক মাছ ব্যবসায়ী।

মাছের ক্রেতা রিয়াজ বেপারী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এত বড় ইলিশের বাজারচাহিদা আকাশচুম্বী। তাই একটু বেশি দাম দিয়েই নিলামে কিনেছি। মাছটি বিক্রির জন্য চাঁদপুরে পাঠানো হচ্ছে, সেখানে এর চেয়েও ভালো দাম পাওয়া যাবে। আশা করছি, প্রতি কেজি অন্তত ছয় হাজার টাকা দরে বিক্রি করতে পারবো।”

এ বিষয়ে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য শাহা জানান, বর্তমানে মেঘনা নদীতে ইলিশ কিছুটা কম মিলছে এবং জালে যা পড়ছে তার অধিকাংশই ছোট আকারের (৩০০ থেকে ৫০০ গ্রাম)। যার ফলে বড় ইলিশের কদর ও দাম এখন অনেকটাই বেশি। তবে আগামী মাস নাগাদ নদীতে বড় ইলিশের পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়