প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০২:৩২
কুমিল্লা প্রেস ক্লাবের নেতৃত্বে ফারুক-জিতু
সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনে ফারুক সভাপতি, জিতু সাধারণ সম্পাদক
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো কুমিল্লা প্রেস ক্লাবের
২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।নির্বাচনে একাত্তর টেলিভিশনের কুমিল্লা জেলার নিজস্ব প্রতিবেদক
কাজী এনামুল হক ফারুক সভাপতি এবংদৈনিক আজকের কুমিল্লার সম্পাদক
ইমতিয়াজ আহমেদ জিতু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেস ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার
শাহ আলমগীর খান ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু উপস্থিত ছিলেন।নির্বাচনে মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
১৭টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সমকালের ফটো সাংবাদিক
রিপন চন্দ্র দাস (এন কে রিপন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি ও
কুমিল্লা টুয়েন্টি ফোর ডটকম টিভির ব্যবস্থাপনা পরিচালক
তাওহীদ হোসেন মিঠু এবং দৈনিক ইনকিলাবের সাদিক হোসেন মামুন।সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার কাগজের নির্বাহী সম্পাদক
হুমায়ুন কবির জীবন।এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে বাসস-এর দেলোয়ার হোসেন আকাইদ, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশের শাহ আলম শফি,
দপ্তর সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর ওমর ফারুক তাপস, পাঠাগার সম্পাদক পদে জি. এম. জামাল উদ্দিন দামাল,
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে আসিফ হোসাইন মান্না এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে
দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কুমিল্লা ব্যুরো প্রধান দিলীপ মজুমদার নির্বাচিত হয়েছেন।নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এইচ. এম. জাকারিয়া মানিক, রফিকুল ইসলাম খোকন চৌধুরী, ইয়াসমনি রীমা,
খালিদ সাইফুল্লাহ এবং মো. আনোয়ার হোসাইন।
নির্বাচন কমিশনার বদরুল হুদা জেনু বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে আরও প্রাণবন্ত করেছে। নতুন নেতৃত্ব কুমিল্লা প্রেস ক্লাবের ঐতিহ্য,
পেশাগত মর্যাদা ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রেস ক্লাবের সার্বিক অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁরা দায়িত্ব পালন করবেন।
ডিসিকে/এমজেডএইচ








