রবিবার, ০৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৯:৩৪

শিক্ষার্থীদের মাঝে 'চাঁদপুরে ঢাবিয়ানে'র শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদের মাঝে 'চাঁদপুরে ঢাবিয়ানে'র শিক্ষাবৃত্তি প্রদান
চাঁদপুরে ঢাবিয়ানের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ।

‘চাঁদপুরে ঢাবিয়ান’-এর উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) সকালে চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চতুর্থ কিস্তি, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় কিস্তি এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম কিস্তির বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

'চাঁদপুরে ঢাবিয়ান' সংগঠনের সভাপতি প্রফেসর আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে এবং পরিবেশ বিষয়ক সম্পাদক পূরবী সরকার শম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম গাউস রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক ) ও সাবেক ঢাবিয়ান এবিএম শামছুল হাসান হিরু।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সিনিয়র সচিব ও সাবেক ঢাবিয়ান মাকসুদুর রহমান পাটোয়ারী, দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার, চাঁদপুর ল' কলেজের অধ্যক্ষ অ্যাড. মো. জহিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ও জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক সফিউদ্দিন মিতুল। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ বাবর, অর্থ সম্পাদক মো. মাসুদ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন মজুমদার,

মিডিয়া ও আইটি সম্পাদক আব্দুল মতিন সরকার নিশাত, সদস্য তানজিল আহমেদ, মো. মাহবুবুর রহমান, মো. রেদওয়ান, মো. মমিনুল ইসলাম, মো. মাহবুব আলমসহ বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন ঢাবিয়ানরা।

বক্তারা বলেন, কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেনো অর্থের অভাবে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই চাঁদপুরে ঢাবিয়ান কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা।

তাঁরা আরও বলেন, চাঁদপুরে ঢাবিয়ানের এই মানবিক উদ্যোগ উচ্চশিক্ষায় আগ্রহী অসচ্ছল শিক্ষার্থীদের স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, যা সমাজের জন্যে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

বক্তারা উল্লেখ করেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র আর্থিক সংকটের কারণে তাদের স্বপ্নপূরণের পথে বাধার সম্মুখীন হয়। চাঁদপুরে ঢাবিয়ানের শিক্ষাবৃত্তি কার্যক্রম সেই বাধা দূর করতে কার্যকর ভূমিকা পালন করছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, এই সহায়তাকে শুধু আর্থিক সহযোগিতা হিসেবে নয়, বরং সমাজের পক্ষ থেকে তাদের প্রতি আস্থা ও বিনিয়োগ হিসেবে দেখতে হবে। মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে সেই আস্থার প্রতিদান দিতে হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে সমাজের পিছিয়েপড়া মানুষের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানশেষে চাঁদপুরে ঢাবিয়ানের সকল সদস্য, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি শিক্ষাবৃত্তি কার্যক্রম আগামীদিনে আরও বিস্তৃত করে অধিক সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়