শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ মে ২০২৬, ২১:৪৬

মাদক সংশ্লিষ্টদের সকল কাজে বয়কট করুন

........ মো. মমিনুল হক এমপি

কামরুজ্জামান টুটুল
মাদক সংশ্লিষ্টদের সকল কাজে বয়কট করুন
হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মো. মমিনুল হক এমপি।

'মাদক বিক্রেতা ও সেবনকারীসহ মাদক সংশ্লিষ্টদের আমরা সামাজিক, রাজনৈতিক, পারিবারিকভাবে বয়কট করবো। মাদকে জড়িতদের সাথে কোনো সম্পর্ক নেই'। শনিবার (২৩ মে ২০২৬) হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক। সভায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও গ্রাম আদালত বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সামাজিক অপরাধ দমনে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, রাষ্ট্রের গুরুত্ব বহন করে এমন কমিটিতে মাদকের সাথে জড়িতরা থাকতে পারবে না। বর্তমানে যদি কেউ জড়িত থাকে, তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে। পাশাপাশি তাদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে। এতে করে একসময় মাদকদ্রব্য সেবন ও বিক্রিতে জড়িতরা নিষ্পেষিত হয়ে যাবে। আগামী দিনে মাদকের সাথে জড়িত কেউ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে নির্বাচন করলে তাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা করে তাদেরকে পরাজিত করতে হবে। এ ক্ষেত্রে সচেতনমহল, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিকভাবে সকলকে এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে এমপি বলেন, পড়ালেখায় মনোনিবেশ করতে মোবাইল থেকে দূরে থাকতে হবে। এ জন্যে উপজেলার কোনো স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষার্থীরা ক্লাসে মোবাইল নিয়ে যেতে পারবে না। এমনকি শিক্ষকরাও ক্লাসে মোবাইল নিতে পারবেন না।

আইনশৃঙ্খলা সভার পর উপজেলার উন্নয়ন সভায় উন্নয়নমূলক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপ্রধানে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব এমএ রহিম পাটোয়ারী।

আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, গিয়াস উদ্দিন বাচ্চুসহ অন্যরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়