শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৮:৩৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনে পূর্ণ প্রস্তুতি নিন

----জেলা বিএনপির সাধারণ সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনে পূর্ণ প্রস্তুতি নিন

​​মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে অনুষ্ঠিতব্য বই প্রদর্শনী (বইমেলা), আলোচনা সভা ও মিলাদ মাহফিল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম ।

​শনিবার (২৩ মে ২০২৬) এক বিবৃতিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে চাঁদপুরে এই বর্ণাঢ্য বই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এই আয়োজনকে সফল ও সার্থক করতে চাঁদপুর জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের এখন থেকেই পূর্ণ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হচ্ছে।

​বিবৃতিতে তিনি আরও বলেন,

​"শহীদ রাষ্ট্রপতির আদর্শ, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বইয়ের কোনো বিকল্প নেই।" ​তিনি দলীয় নেতাকর্মীদের জ্ঞানের আলোয় সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মেলার দিন সকলকে যথাসময়ে উপস্থিত থেকে মেলা পরিদর্শনের এবং বাধ্যতামূলকভাবে বই কেনার জন্যে বিশেষভাবে অনুরোধ করেন।

​একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

​অনুষ্ঠানের সময়সূচি :

★​বই প্রদর্শনী উদ্বোধন : সকাল ১০:০০ টা।

★বই প্রদর্শনী, বই ক্রয় ও বই পাঠ : সকাল দশটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

★​আলোচনা সভা ও মিলাদ মাহফিল : বিকেল ৪:০০ টা।

​স্থান : জেলা বিএনপির কার্যালয়, চাঁদপুর।

উল্লেখ্য যে, কেন্দ্রের নির্দেশ মতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী প্রতিটি উপজেলা ও পৌর কমিটিকে সম্মিলিতভাবে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়