প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৫:০৪
উপকারভোগীদের লাইন.....
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট

চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড নেয়ার জন্যে উপকারভোগীরা লাইনে দাঁড়ান দুপুর সোয়া ১টা থেকে। মাঠে প্রবেশ গেটে শুরুতেই কয়েক শ' মহিলা লাইনে দাঁড়ািয়ে যায়। এদের অধিকাংশই সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন থেকে আসা। এরা মাঠে প্রবেশ করে দীর্ঘ কয়েক ঘণ্টা রোদের মধ্যে বসে থাকে। তারপরও তাদের মাঝে বিরক্তির কোনো ছাপ ছিলো না। প্রধানমন্ত্রীর হাত থেকে তারা কার্ড নিবেন এটাই তাদের স্বস্তি প্রশান্তি।








