প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৪:৪৬
মৌলভীবাজারে নতুন এসপি রিয়াজুল ইসলাম

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। এ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যুক্ত হচ্ছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রিয়াজুল ইসলাম।
|আরো খবর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ৫ মে ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ দেওয়া হয়।
অন্যদিকে, মৌলভীবাজারের বর্তমান পুলিশ সুপার বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক একটি প্রজ্ঞাপনও ৫ মে ২০২৬ তারিখে জারি করা হয়।
প্রজ্ঞাপনটি উপসচিব তৌসিফ আহমেদের স্বাক্ষরে প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।








