প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৮
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁদপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন।
সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন— জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর রশিদ, জিপি অ্যাডভোকেট রফিকুল হাসান রীপন, স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল এবং জ্যেষ্ঠ আইনজীবী আজহার উদ্দিন।
এ ছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট হারুনুর রশিদ, মনিরা বেগম চৌধুরী, আবুল কালাম সরকার, রেহানা ইয়াসমিন কচি, শিরিন সুলতানা সুপ্তা, এমরান হোসেন, নুরুল আমিন খান আকাশ, আক্তার হোসেন সরকার, শাহেদুল হক মজুমদার সোহেল, নাজিমুল্লা বাপ্পি, তৌহিদুল ইসলাম তরুণ, আলম খান মঞ্জু, মাহমুদুল হাসান কবির, ইয়াসিন আরাফাত ইকরাম, আতিক হাওলাদার, কামাল হোসেন, সাদ্দাম, সানি, শামীম হোসেন প্রমুখ।
সমাবেশশেষে বৃষ্টির মধ্যেই একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কুমিল্লা রোডের কিছু অংশ প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।








