প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬
শাহরাস্তিতে আওয়ামী লীগের ৬ নেতা আটক

শাহরাস্তিতে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
|আরো খবর
আটককৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং আওয়ামী লীগ নেতা রিপন ও মো. জসিম।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।








