শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২২:১৭

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে চাঁদপুর শহরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার।।
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে চাঁদপুর শহরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ ও সমাবেশ

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাত পৌনে আটটার দিকে শহরের মিশন রোড শাহী মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হাজী মহসিন রোড, হকার্স মার্কেট ও বায়তুল আমিন জামে মসজিদ এলাকা প্রদক্ষিণ করে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এবং এনসিপির জেলা আহ্বায়ক মো. মাহবুব আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন—এলডিপির স্থানীয় নেতৃবৃন্দ, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, জুলাই যোদ্ধা আব্দুল হাই লাভলুসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

সমাবেশ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

--

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়