প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ২২:০৮
শুক্রবার প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছে ‘ব্যাকবেঞ্চারস্ নারায়ণগঞ্জ’ ও ‘ইলিশের বাড়ি চাঁদপুর ৯৮ ব্যাচ’

চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যাকবেঞ্চারস নারায়ণগঞ্জ’ ও ‘ইলিশের বাড়ি চাঁদপুর ৯৮ ব্যাচ’-এর মধ্যকার একটি আকর্ষণীয় প্রীতি ক্রিকেট ম্যাচ। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) চাঁদপুর টেকনিক্যাল স্কুল মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দু দলের খেলোয়াড় ও আয়োজকদের মাঝে এখন বইছে উৎসবমুখর পরিবেশ।
আয়োজকদের অন্যতম এবং চাঁদপুর ব্যাচের ক্রিকেটার তোফায়েল কাজী সবুজ বলেন, “খেলাধুলার মানোন্নয়ন ও পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যেই আমরা সারা দেশে এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করে যাচ্ছি। তবে দুঃখজনক বিষয় হলো, চাঁদপুর স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে খেলার পর্যাপ্ত সুযোগ না থাকায় আমরা বাধ্য হয়ে চাঁদপুর টেকনিক্যাল স্কুল মাঠকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছি। ম্যাচটি সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।”
‘ইলিশের বাড়ি চাঁদপুর’ দলের স্কোয়াড :
কেশোয়ার পারভেজ, জসিম খান, নূর আজম শরীফ, এস এ রনি, এইচ কে রিপন, জাওয়াদ সুমন, কাঞ্চন, সাজ্জাদ হোসেন সৈকত, নাজমুল হোসেন, শামীম মাহমুদ, মাসুদ মাঝি, ইসমে আজম, এনামুল হক জনি, জামাল, জিসান, বাপ্পি এবং তোফায়েল কাজী সবুজ।
‘ব্যাকবেঞ্চারস নারায়ণগঞ্জ’ দলের স্কোয়াড : নয়ন, সানি, ফেরদৌস, মো. সুমন, মাসুম, ডিও, পারভেজ, বাবু, নিশান, জিতু, মুনতাসির, সোহেল, আফজাল, রবি ও শরিফ।







