বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২০:০৯

ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ডাক দিলো প্রেস ক্লাব

স্থায়ী সমাধানের আহ্বান

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ডাক দিলো প্রেস ক্লাব
ফরিদগঞ্জ প্রেস ক্লাবের জরুরি প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন ক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামাল।

ফরিদগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে স্থানীয় বিএনপির কতিপয় নেতা-কর্মীর ধারাবাহিক অসদাচরণ, হুমকি-ধমকি, মারধর ও লাঞ্ছনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের সভা-সমাবেশের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে আবু হেনা মোস্তফা কামাল বলেন, “আমাদের সাংবাদিক ভাইদের ওপর অব্যাহত হামলা, মারধর, লাঞ্ছনা ও হুমকি-ধমকের প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সকল প্রকার কর্মসূচির সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই সিদ্ধান্ত আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।”

সভায় প্রেস ক্লাব সভাপতি আরও উল্লেখ করেন, বর্তমানে ফরিদগঞ্জে বিএনপির কোনো আনুষ্ঠানিক কমিটি নেই। তবে দলের দায়িত্বে বা নেতৃত্বে যারা রয়েছেন, তারা যদি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দলীয় লোকজনের হুমকি-ধমকি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির স্থায়ী সমাধান করেন, তবে প্রেস ক্লাবের পক্ষ থেকে এ সিদ্ধান্ত পুনঃবিবেচনার সুযোগ থাকবে।

সাম্প্রতিক হামলার পটভূমি : কয়েকদিন আগে দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে প্রকাশ্য দিবালোকে মারধর ও লাঞ্ছিত করা হয়। ঘটনার দিন প্রেস ক্লাবে জরুরি সভা চলাকালে সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ সরাসরি উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং তাঁর অনুরোধে সাংবাদিকরা সমঝোতায় সম্মত হন। কিন্তু তার পরপরই মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৮টায় একই চক্র পুনরায় মো. মহিউদ্দিনকে খোঁজ করতে থাকে। সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাসান প্রতিবাদ করলে তাঁকেও মারতে উদ্ধত হয় এবং প্রেস ক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে চরম হুমকি প্রদর্শন করে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের সংবাদের তথ্য সংগ্রহকালে বাধা, উপজেলা পরিষদ এলাকায় টেন্ডার প্রক্রিয়ার খবর নিতে গিয়ে সাংবাদিকদের সাথে অসদাচরণ এবং থানা এলাকায় সাংবাদিকদের কুপিয়ে খুন-জখম করার হুমকির মতো একাধিক ঘটনা ঘটে।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক আমিন খান স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক আমান উল্যাহ খান ফারাবী, আইসিটি সম্পাদক ফাহাদ খান, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য নারায়ণ রবিদাস, এসএম ইকবাল, শিমুল হাসান, আনিসুর রহমান সুজন এবং সদস্য এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, মাসুম আলম তালুকদার, তাপস চক্রবর্তী, মামুন হোসাইন, আব্দুল কাদির, ফখরুল আলম পাঠান, কেএম নজরুল ইসলাম, শামীম হাসান, এফএ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়