প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ২২:৪৮
কবি জীবনানন্দ দাশ স্মরণে চাঁদপুর লেখক পরিষদের আলোচনা সভা ও পাঠ অনুশীলন

রূপসী বাংলার কবি ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ জীবনানন্দ দাশের ৭২তম প্রয়াণ দিবস উপলক্ষে পাঠ অনুশীলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবি জীবনানন্দ দাশের জীবন, দর্শন ও সাহিত্যকর্মের ওপর আলোকপাত করার পাশাপাশি তাঁর কবিতা থেকে পাঠ অনুশীলন করা হয়।
চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাহিত্যজন অধ্যাপক গোলাম মোস্তফা খান, নাট্যব্যক্তিত্ব আক্রাম খান, লেখক পরিষদের সহ-সভাপতি ডা. মাসুদ হাসান, কথাসাহিত্যিক ও কবি শাহমুব জুয়েল, শিক্ষক নেতা মোজাম্মেল হোসেন ঢালী, কৃষক নেতা মোশতাক আহম্মেদ এবং শিক্ষক আল আমিন মোল্লা।
অনুষ্ঠানে কবির নির্বাচিত কবিতা থেকে আবৃত্তি ও পাঠ পরিবেশন করেন চাঁদপুর লেখক পরিষদের সদস্য খোকন চন্দ্র মজুমদার, রাজীব কুমার দাস, শিক্ষিকা তৃষিতা মজুমদার এবং সুপ্রতীক দাস। এছাড়া সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন কণ্ঠশিল্পী কিরণ চৌধুরী।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সুনিপুণভাবে সঞ্চালনা করেন চাঁদপুর লেখক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী।







