সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২১:০৫

হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

হাজীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

তিনি বলেন, দুর্গা উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার মোতায়েন, নিয়মিত টহল এবং কন্ট্রোল রুম স্থাপন করা হবে। পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক রাখতে হবে। গুজব প্রতিরোধ এবং ভবঘুর বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাওসার আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত ও পৌর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নরেশ।

পূজামণ্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি নিহার রঞ্জন হালদার, নবদুর্গার সভাপতি সঞ্জয় সাহা, বলাখাল সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি স্বপন চন্দ্র চক্রবর্তী, ত্রিশুল সংঘের সভাপতি রবি রায় চৌধুরী, ত্রিনয়নী সংঘের সভাপতি গোপাল সাহা, উচ্চগাঁ পূজামণ্ডপের সভাপতি শংকর পাল প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. সফিকুর রহমানসহ সরকারি অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলার ২৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়