রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৩:০৭

নদীর ভাঙন রোধ ও সৌন্দর্যে নতুন মাত্রা

মেঘনার চরে ‘শিমুল-পলাশ কানন’-এর উদ্বোধন

মেঘনার চরে ‘শিমুল-পলাশ কানন’-এর উদ্বোধন
অনলাইন ডেস্ক

"লাল শিমুলে রাঙুক প্রকৃতি, প্রাণে জাগুক বাংলার স্মৃতি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরে গড়ে উঠছে এক নতুন সবুজের সমারোহ। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর চরের ঈদগাহ ফেরিঘাট এলাকায় বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘শিমুল-পলাশ কানন’।

চাঁদপুর জেলা প্রশাসন এবং সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগটি গ্রহণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্টজনেরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নদীর অববাহিকায় এ ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে, অন্যদিকে চরের ভাঙন রোধ এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়