রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:৫১

স্মৃতির আঙিনায় মাউশি মহাপরিচালক

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে উচ্ছ্বাস, উন্নয়নের আশ্বাস

আব্দুল্লাহ আল মামুন
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে উচ্ছ্বাস, উন্নয়নের আশ্বাস
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন ফুলেল শুভেচ্ছা জানান।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল শনিবার (১০ অক্টোবর ২০২৬) তাঁর নিজ শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেছেন। মাউশি মহাপরিচালকের আগমনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

জানা যায়, প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এই বিদ্যালয় থেকেই ষষ্ঠ শ্রেণি পাস করার পর সপ্তম শ্রেণিতে ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পান। দীর্ঘ সময় পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে তিনি নস্টালজিক হন এবং প্রতিষ্ঠানটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উষ্ণ ও আন্তরিক সংবর্ধনা প্রদান করায় তিনি শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

মাউশি মহাপরিচালক বলেন, "বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সার্বিক শিক্ষার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে বিভিন্ন টেকসই কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি ব্যক্তিগত ও দাপ্তরিক অবস্থান থেকে এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিতে তিনি সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন।"

তাঁর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব মো. মোশাররফ হোসেন লিটন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং অভিভাবক প্রতিনিধি মো. মাসুদুর রহমান পালোয়ান।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস, প্রণব কুমার, মামুনুর রহমান, হুমায়ুন কবির, নাসরিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, নাজনীন ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, এবং প্রভাষক আসমা সারমিন মিতু, রাসেল মিয়া, ফরিদা আক্তার, শাহ নেয়ামত উল্যাহসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সুধীবৃন্দ।

নিজ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীর শীর্ষ পদে আসীন হয়ে এভাবে আকস্মিক ফিরে আসা শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। মহাপরিচালকের ইতিবাচক আশ্বাসে বিদ্যালয়টির প্রশাসনিক, অ্যাকাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়