রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

অলিপুর গ্রামের উন্নয়নে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা

মতলব উত্তর ব্যুরো।।
অলিপুর গ্রামের উন্নয়নে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা

মতলব উত্তর উপজেলার অলিপুর গ্রামের সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে অলিপুর বাজারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।সভায় গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, মাদকমুক্ত পরিবেশসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে গ্রামের উন্নয়নে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে কাজ করতে হবে।

সভায় বক্তারা আরও বলেন, ব্যক্তিগত জীবনে কারও সঙ্গে রাগ-অভিমান কিংবা মতের পার্থক্য থাকতে পারে। কিন্তু গ্রামের উন্নয়নের স্বার্থে সব ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অলিপুর গ্রামের উন্নয়ন কোনো একক ব্যক্তির বিষয় নয়—এটি আমাদের সবার দায়িত্ব। সবাই একসঙ্গে কাজ করলে অলিপুরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা সম্ভব।

বক্তারা গ্রামের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান মেম্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আকন্দ, মনসুর আহমেদ খান বকুল, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান সিকদার, ইতালি প্রবাসী শহিদুল ইসলাম প্রধান, খোরশেদ খলিফা, ইসহাক প্রধান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়