রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা

শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেয়া হলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে

--------আলমগীর সরকার

মতলব উত্তর ব্যুরো।।
শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেয়া হলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে

চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার বলেছেন, গুণীজনদের সম্মান করলেই সমাজে গুণী মানুষের সংখ্যা বাড়ে। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেয়া হলে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। তারা ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার জন্য মনোযোগী ও উৎসাহী হয়ে ওঠে। নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির এই অর্জন আমাদের জন্য গর্বের। ভবিষ্যতেও এ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে আরও এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) মতলব উত্তর উপজেলার ৮৭নং নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কৃতী শিক্ষার্থী ও নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, একটি শিশুকে শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, সৎ, নৈতিক, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল হুদা ফয়েজীর পরিচালনায় এ সময় চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ হিমুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়