শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫

শাহরাস্তির চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ

বিশেষ প্রতিনিধি।।
শাহরাস্তির চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ

শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে কলেজ মিলনায়তনে কলেজ শাখার অধ্যক্ষ মো. আবুল কালামের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, কলেজ শাখার প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ, পরিচালনা পর্ষদ সদস্য তাফাজ্জল হোসেন, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস, সমাজসেবক হারুনুর রশীদ ষষ্ঠী, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার, ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মো. আবদুল মান্নান, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য নূরুন নবী রাহুত, সমাজসেবক নুরুল আযম সোহাগ, প্রধান শিক্ষক নাজমা আক্তার, তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন, লাইব্রেরিয়ান মো. আবদুর রাজ্জাকসহ শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী প্রমুখ। অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন আইসিটি বিষয়ের প্রভাষক মো. শাহজামাল এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক সোনিয়া আক্তার।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, অতিথি ও নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

ক্যাপশনঃ শাহরাস্তির চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কলেজ শাখার প্রধান পৃষ্ঠপোষক ও পরিচালনা পর্ষদ সভাপতি মো. ইকবাল হোসেন ভূঁইয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়