বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১

দোকানঘর থেকে লোহারপুল পর্যন্ত ৮০০ মিটার সড়কের সংস্কার কাজ না হওয়ায় দুর্ভোগ চরমে ‎

বরাদ্দ পাওয়া গেলে জানুয়ারিতে শুরুর সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
বরাদ্দ পাওয়া গেলে জানুয়ারিতে শুরুর সম্ভাবনা
দোকানঘর চৌরাস্তা থেকে পুরানবাজার লোহারপুল পর্যন্ত সড়কের যে ৮০০ মিটার অংশের সংস্কার কাজ হয়নি, তার দুর্দশাময় এমন চিত্র যে কতোটা ভোগান্তিময়, সেটা উপলব্ধি করার জন্যে আর বর্ণনা দিতে হয় না। ছবি : শেখ আল মামুন।

চাঁদপুর-হাইমচর সড়কের দোকানঘর চৌরাস্তা থেকে পুরানবাজার লোহারপুল পর্যন্ত বাকি ৮০০ মিটারের সংস্কার কাজ চলতি অর্থবছর অর্থাৎ আগামী জানুয়ারিতেই শুরু হতে পারে।

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, দোকানঘর থেকে লোহারপুল পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ১ হাজার ৯০০ মিটার। এরই মধ্যে ১ হাজার ১০০ মিটার অংশের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। বাকি ৮০০ মিটারের সংস্কার কাজের জন্য অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে।

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের। সিএনজি অটোরিকশাচালক আনোয়ার হোসেন আনু বলেন, "আমি নিয়মিত লোহারপুল থেকে হাইমচর আলগী বাজার পর্যন্ত যাত্রী আনা-নেওয়া করি। বাধ্য হয়েই এই সড়ক ব্যবহার করতে হয়। বিকল্প সড়ক ব্যবহারে অতিরিক্ত জ্বালানি খরচ হলেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যায় না। সড়কটি খারাপ থাকায় প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, যানবাহন চলাচল কমে গেছে এবং প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।" তিনি দ্রুত সড়কটি মেরামতের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বকাউল জানান, হাইমচরের সঙ্গে সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। এতে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। এতে হাঁটাচলা করতে গিয়ে বয়োবৃদ্ধসহ সাধারণ মানুষ হরহামেশাই durghotanar shikhar hochhen

ক্ষুদ্র ব্যবসায়ী বাদশা মিয়াজী বলেন, "প্রায় আড়াই বছর ধরে সড়কটির দশা খারাপ, বিশেষ করে শেষ এক বছর পরিস্থিতি এতোই নাজুক যে যানবাহন চলাচল প্রায় বন্ধ। ক্রেতারা বিকল্প পথে চলায় আমাদের কেনাবেচা কমে গেছে এবং আমরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছি।"

পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লিজা, প্রিয়া ও দিয়া মনি জানান, সড়কের বেহাল দশার কারণে রিকশা ও অটোরিকশা ঠিকমতো চলে না। ফলে বাধ্য হয়ে দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে হয়। মাঝেমধ্যে গাড়ি পাওয়া গেলেও গুণতে হয় দ্বিগুণ ভাড়া। এ ছাড়া গর্তে জমে থাকা কাদাপানিতে তাদের জুতো ও পোশাক নষ্ট হয়ে যায়

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, "পুরানবাজার পশ্চিম জাফরাবাদ মৃধা বাড়ি মসজিদ থেকে লোহারপুল পর্যন্ত সড়কের বাকি অংশের কাজ সম্পন্ন করতে 'পিএমপি (মেজর) সড়ক' কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।"

তিনি আরও জানান, ১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের এই প্রকল্পে অর্থ বরাদ্দ পেলে আগামী ২০২৭ সালের জানুয়ারিতে বাকি ৮০০ মিটারের কাজ শুরু করা সম্ভব হবে। গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার ত্বরান্বিত করতে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ডিও লেটার দিয়েছেন। তারই আলোকে ইতোমধ্যে দোকানঘর চৌরাস্তা থেকে পশ্চিম জাফরাবাদ মৃধা বাড়ি মসজিদ পর্যন্ত ১ হাজার ১০০ মিটার অংশের কাজ শেষ করা হয়েছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়