প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৮
হাজীগঞ্জে ইউএনওর সাথে প্রেস ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা

হাজীগঞ্জ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সাথে হাজীগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটি (২০২৬-২৭)-এর এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলা ই-সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল। সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেস ক্লাব সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন, সদস্য সচিব গাজী সালাউদ্দিন, কাজী হারুন অর রশিদ, মুন্সী মোহাম্মদ মনির, কার্যকরী কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলম এবং সদস্য খালেকুজ্জামান শামীম ও মহিউদ্দিন আল আজাদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. মেহেদী হাছান সর্দার, অর্থ সম্পাদক মো. হাবীব উল্যাহ, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস, রেজাউল করিম নয়ন এবং সদস্য মেহেদী হাছান রিমেলসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।








