মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৫

সাবেক ইন্স্যুরেন্স কর্মকর্তা কাজী নজরুল ইসলাম কাজলের ইন্তেকাল

অনলাইন ডেস্ক
সাবেক ইন্স্যুরেন্স কর্মকর্তা কাজী নজরুল ইসলাম কাজলের ইন্তেকাল

চাঁদপুর শহরের ডিসি অফিস সংলগ্ন চেয়ারম্যান ঘাটা এলাকার 'কাজী কানন ভবন'-এর মালিক ও আলীকো (আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি)-এর সাবেক কর্মকর্তা কাজী নজরুল ইসলাম কাজল ইন্তেকাল করেছেন।

তিনি সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ আসর চেয়ারম্যান ঘাটা এলাকায় তাঁর নিজ বাসভবনের সামনে আয়োজন করা হয়েছে । জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা।

কাজী নজরুল ইসলাম কাজলের আকস্মিক মৃত্যুতে তাঁর আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় অধিবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর একমাত্র ছেলে কাজী আশিকুর রহমান সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়