সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১

মুন্সিরহাট-বহরী সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

মতলব ব্যুরো
মুন্সিরহাট-বহরী সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা
‎ছবি ক্যাপশন : মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার থেকে বহরী আড়ং বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থা।

মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার থেকে বহরী এয়ারপোর্ট হয়ে বহরী আড়ং বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে। দীর্ঘ দিন ধরে সড়কটি সংস্কার না করায় চলাচলে চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১৬ বছর আগে রাস্তাটি প্রথম পাকা করা হয়। পরবর্তীতে আট বছর আগে একবার এটি সংস্কার করা হলেও কিছুদিন যেতে না যেতেই পিচ ও ইট-সুরকি উঠে গিয়ে তৈরি হয় বড় বড় খানাখন্দ। বর্তমানে সড়কটিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সড়কের করুণ অবস্থার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি চিকিৎসাপ্রার্থী অসুস্থ রোগী, গর্ভবতী মা এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। স্থানীয় ৬ থেকে ৭টি গ্রামের মানুষকে উপজেলা ও জেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন এই নরকযন্ত্রণা সহ্য করতে হচ্ছে।

বহরী আড়ং বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বকাউল এবং স্থানীয় বাসিন্দা সুরুজ, বারেক, রিপন ও সোবহান জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাকা সড়কটি বর্তমানে পুরোপুরি অবহেলিত। বাজার থেকে পণ্য আনা-নেওয়া করতে ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয় ও কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। জনস্বার্থে সড়কটি দ্রুত মেরামতের জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানান তারা।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সড়কটির বর্তমান পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়ে সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়