রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০১

সাবেক পৌর কাউন্সিলর শাহ আলম বেপারীর ইন্তেকাল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
সাবেক পৌর কাউন্সিলর শাহ আলম বেপারীর ইন্তেকাল

চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পুরান বাজার আলম বেকারীর মালিক হাজী শাহ আলম বেপারী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ.......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটের সময় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও অনেক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

মরহুমের প্রথম জানাজা সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় পুরান বাজার বড় মসজিদের সামনে এবং শেষ জানাজা বড় স্টেশন রেলওয়ে দারুল উলুম মাদ্রাসা (ছাবের গাজীর মাদ্রাসা) মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের ভাগিনা মো. জাহাঙ্গীর হোসেন বেপারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়