শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১

শ্রীনগরে যুবসমাজের মানবিক কর্মকাণ্ড ভাসছে প্রশংসায়

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)।।
শ্রীনগরে যুবসমাজের মানবিক কর্মকাণ্ড ভাসছে প্রশংসায়

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের যুবসমাজের ব্যতিক্রমী মানবিক কর্মকাণ্ডে প্রশংসা মেলাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের অর্থ ও শ্রমে এলাকার সামাজিক দায়িত্ব পালনে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

নিজ এলাকা বা আশপাশের গ্রামে কেউ মারা গেলে শেখ হান্নানের নেতৃত্বে ছুটে যান মোহাম্মদ শাহীন, মো. আমিনুদ্দিন, মোহাম্মদ নাজির, মো. হাবুল শেখ ও আহসান আলীসহ স্থানীয় একদল যুবক। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন তারা।

বিশেষ করে, মরহুমের দাফন-কাফনের পুরো প্রক্রিয়ায় বিনামূল্যে সহায়তা করেন এ যুবকেরা। কবর খননের জন্য প্রয়োজনীয় কোদাল, কাস্তে, গামলা ও ত্রিপলসহ যাবতীয় সরঞ্জাম তারা নিজস্ব অর্থায়নে কিনে রেখেছেন। খবর পেলেই এসব সরঞ্জাম নিয়ে গোরস্থানে ছুটে যান তারা। কবর খনন থেকে শুরু করে জানাজায় অংশগ্রহণ এবং নিজ হাতে মরদেহ কবরস্থ করা পর্যন্ত পুরো কাজটির দায়িত্ব নেন তারা।

এলাকাবাসী জানান, বর্তমান সময়ে যখন অনেক তরুণ পথভ্রষ্ট ও বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে, তখন রুদ্রপাড়ার যুবকদের এই নিঃস্বার্থ মানবিক সেবা সত্যিই দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়