প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯
কর্মীর মরদেহ ছুঁয়ে দোয়া করলেন এমপি.....

দলের প্রাণ কর্মী, কর্মীবান্ধব নেতা কখনো হারিয়ে যান না : মরহুম ইমরান হোসেনের জানাজায় এমপি মমিনুল হক
|আরো খবর
দলের প্রাণ হচ্ছে কর্মী। এটা যে নেতা বুঝতে পারেন তিনিই কর্মীবান্ধব যোগ্য নেতা। যিনি কর্মীবান্ধব নেতা তিনি কখনো হারিয়ে যাননি। কর্মীবান্ধব যোগ্য নেতা বলেই কর্মীর শেষ বিদায়েও কপাল ছুঁয়ে দোয়া করতে দ্বিধা করেননি। দলীয় যে কারো মৃত্যুর খবরে বা জানাজাতে ছুটে যান এমন একজন কর্মীবান্ধব নেতা হলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক। তিনি হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও নওহাটা মজুমদার বাড়ির মরহুম খলিল মজুমদারের ছেলে মো. ইমরান হোসেন মজুমদারের (৩৫) জানাজায় অংশ নিয়ে অশ্রুসিক্ত নয়নে বক্তব্য রাখেন।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম পাটোয়ারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ১নং রাজারগাঁও ইউপি চেযারম্যান রফিকুল ইসলাম, ৭নং বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হেলালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ স্থানীয় কয়েক শ' মুসল্লি। বেশ কিছুদিন কিডনিজনিত রোগে ভুগে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যবরণ করেন ইমরান হোসেন।
ডিসিকে /এমজেডএইচ








