বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের অনুপ্রেরণায় পঞ্চম বারের মতো বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

​স্টাফ রিপোর্টার।।
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের অনুপ্রেরণায় পঞ্চম বারের মতো বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
ছবি ক্যাপশন- চাঁদপুর সদর আসনে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির অনুপ্রেরণায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করছেন সদর ইউএনও এসএমএন জামিউল হিকমা। এ সময় উপস্থিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের মানবিক অনুপ্রেরণায় চাঁদপুর সদরে অসচ্ছল প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির অংশ হিসেবে এটি ছিল পঞ্চম পর্যায়ের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান। ​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের হাতে এই হুইল চেয়ারগুলো তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা। ​এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী এবং যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বিতরণকালে বক্তারা বলেন, মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনা ও অনুপ্রেরণায় সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণার্থে ধারাবাহিকভাবে নানামুখী সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করা হচ্ছে। এ ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন।

​উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারবর্গ এ ধরনের মানবিক উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়