বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৭

বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণির মাসিক মূল্যায়নের ফল প্রকাশ

কৃতী শিক্ষার্থীরা পুরস্কৃত

আব্দুল্লাহ আল মামুন।।
বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণির মাসিক মূল্যায়নের ফল প্রকাশ

বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণির মাসিক মূল্যায়ন পরীক্ষা সেপ্টেম্বর ২০২৬-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেধা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, মূল্যায়নের ফলাফল থেকে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।

নিয়মিত মূল্যায়ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও সাফল্যের অনুপ্রেরণা তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তুলে ধরা হয়—

সাফল্য হোক অনুপ্রেরণা,

মূল্যায়ন হোক এগিয়ে যাওয়ার তাগিদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়