প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৫
মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

মতলব উত্তর উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ১০দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।
|আরো খবর
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ হলরুমে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও কোর্স কো-অর্ডিনেটর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন বাশীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তফাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
সেলুনের কাজে ১৪জন, কামারের কাজে ৭জন, লোকজ শিল্পে ৪জন, বাঁশ বেতে ৩জন ও নকশিকাঁথায় ২জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
১০দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণে যোগাযোগ দক্ষতা, আচরণ, সময় ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা, দলগতভাবে কাজ করা ও সমস্যা সমাধানসহ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।








