বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১১

বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার বিশেষ সম্মাননা

​স্টাফ রিপোর্টার।।
বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দেশের সুনাম উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবকে বিশেষ সম্মাননা প্রদান করেছে ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

​মাদরাসার সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি আবু তাহের সিদ্দিকী। সম্মাননা প্রদান পর্ব শেষে হাফেজ ক্বারী মাওলানা নাজমুস সাকিবের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ 'মাশক্বুল কুরআন কর্মশালা' অনুষ্ঠিত হয়। কর্মশালায় তিনি শুদ্ধ তিলাওয়াত, তারতীল এবং তাজভীদের মৌলিক ও সূক্ষ্ম নিয়মাবলি প্রাঞ্জল ভাষায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

​আয়োজক কর্তৃপক্ষ জানায়, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের বিশুদ্ধ তিলাওয়াত অনুশীলনে দক্ষ করবে এবং আগামীদিনে বিশ্বমানের হাফেজ ও ক্বারী হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন মাদরাসার মুহতামিম মুফতি আবু তাহের সিদ্দিকী।

​উল্লেখ্য, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা হাফেজ নাজমুস সাকিব ভারতের এশিয়া মহাদেশীয় কিরাত প্রতিযোগিতা, সৌদি আরবের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

​বর্তমানে ফরিদগঞ্জের ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় শিক্ষার্থীদের বিশ্বমানের তিলাওয়াত অনুশীলনে দেশ-বিদেশের শীর্ষ ক্বারীগণ পাঠদান করছেন। প্রতিষ্ঠানটিতে শায়খ আব্দুল হক, শায়খ নাজমুল হক, যুক্তরাজ্যের শায়খ আহমাদ হাসান এবং বিশ্বজয়ী হাফেজ ক্বারী মুফতি মুহাম্মাদ জাকারিয়াসহ প্রখ্যাত ব্যক্তিবর্গ ধারাবাহিক দারস প্রদান করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়