প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪
ডা. মুহাম্মদ ইমরান খানের সর্বোচ্চ নম্বর পেয়ে ‘ডি-অর্থো’ অর্জন

চাঁদপুর শহরের নতুন আলিমপাড়াস্থ প্রতাপ সাহা রোডের বাসিন্দা ও নতুনবাজার ‘কিছুক্ষণ’ হোটেলের স্বত্বাধিকারী আলহাজ আবদুর রহিম খানের ছোট ছেলে ডা. মুহাম্মদ ইমরান খান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) থেকে অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারি বিষয়ে উচ্চতর ডিগ্রি ‘ডি-অর্থো’ অর্জন করেছেন। তিনি এ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার গৌরব অর্জন করেন। অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডা. ইমরান খান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে তিনি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করেন।
|আরো খবর
চিকিৎসা সেবায় নিজেকে আরও দক্ষ করে তুলতে তিনি অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারি বিষয়ে এফসিপিএস ট্রেনিং সম্পন্ন করেছেন। এছাড়া তিনি বারডেম হাসপাতাল থেকে সিসিডি ডিগ্রি অর্জন করেন। হাড় ভাঙা, জোড়া, বাত-ব্যথা, হাঁটু ও কোমর ব্যথা, মেরুদণ্ড (স্পাইন) এবং ট্রমা সার্জারিতে অভিজ্ঞ ডা. ইমরান খান এফসিপিএস (অর্থোপেডিক্স সার্জারি) কোর্সও সম্পন্ন করেছেন।








