মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৮

ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব

স্টাফ রিপোর্টার।।
ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব

ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সফরে আসছেন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব।

ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি আবু তাহের সিদ্দিকীর আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন। সফরকালে তিনি মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে মাশক্বুল কুরআনের বিশেষ ক্লাস পরিচালনা করবেন।

হাফেজ নাজমুস সাকিব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। ভারতের এশিয়া মহাদেশীয় কিরাত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। এছাড়া সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জনের কৃতিত্ব রয়েছে তাঁর।

মাদরাসা সূত্রে জানা গেছে, বিশেষ এ ক্লাসে হাফেজ নাজমুস সাকিব শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াতের শুদ্ধতা, মাখরাজ, তাজবিদ ও হিফজের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি শিক্ষার্থীদের তিলাওয়াতের ভুলত্রুটি সংশোধন এবং উন্নত তিলাওয়াতের কৌশল সম্পর্কেও পরামর্শ দেবেন।

বিশ্বজয়ী একজন হাফেজের কাছ থেকে সরাসরি কুরআন শিক্ষার সুযোগকে ঘিরে ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, হাফেজ নাজমুস সাকিবের এ সফর শিক্ষার্থীদের হিফজ ও তিলাওয়াতের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কুরআনের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা, আগ্রহ ও অনুপ্রেরণা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন তাঁরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়