মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮

মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ

মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি

মতলব উত্তর উপজেলার ১১ নং ফতেহপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) সকাল ১১টায় জেলা তথ্য অফিস, চাঁদপুরের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর পশ্চিম ইউনিয়নের নারী ইউপি সদস্য পারভীন আক্তার।

সমাবেশে প্রধান অতিথি ও অন্য বক্তারা ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীর যাতায়াত সুবিধায় গাড়ির ব্যবস্থার মতো সরকারি নানা উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধ, গুজব ও অপতথ্য প্রতিরোধ, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং মানব পাচার, মাদক, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

উক্ত নারী সমাবেশে স্থানীয় প্রায় ১৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়