সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫

শাহরাস্তির সূচীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রুস্তম আলীর ইন্তেকাল

মো. আবুল কালাম।।
শাহরাস্তির সূচীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রুস্তম আলীর ইন্তেকাল

শাহরাস্তির সূচীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও সূচীপাড়া হাফেজিয়া মাদ্রাসার সাবেক প্রধান হাফেজ রুস্তম আলী (৮৫) আর নেই।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

একই দিন বাদ আসর সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজাশেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ ও বক্তব্য প্রদান করেন সূচীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আকবর বেপারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী হোসেন মন্টু, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন এবং মরহুমের ছোট ভাই খিলা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কাশেম।

জানাজায় মরহুমের ভাগ্নে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোস্তফা কামালসহ সূচীপাড়া ডিগ্রি কলেজ ও সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।

উল্লেখ্য, প্রয়াত হাফেজ রুস্তম আলী দীর্ঘ প্রায় ৫০ বছর সূচীপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়